আদালতের নির্দেশ মেনে ৫২৫০ জন অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর থেকে বেতনের টাকা আদায়ের প্রক্রিয়া শুরু করল রাজ্য। ১২ শতাংশ সুদসহ এই টাকা ফেরাতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।