তৃণমূলের পৃথক ব্লক তৈরির আগে দিল্লির বঙ্গভবনে বিদ্রোহী শিবিরের জন্য আয়োজন করা হয়েছে এক এলাহি নৈশভোজের। ইলিশ ভাপা, খাসির মাংস এবং পটলের দোরমা থেকে শুরু করে শেষ পাতের দই-চাটনি—বিদ্রোহীদের পাতে সাজানো হয়েছে মহাভোজের এলাহি মেনু।