প্রতি বছরের মতো এবারও টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়িতে মহাসমারোহে পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। এই বিশেষ দিনটিকে দেবীর 'শুভ জন্মদিন' হিসেবেই পালন করে থাকেন অভিনেত্রী। বাড়িতে সত্যনারায়ণের আরাধনা ও নিষ্ঠাভরে মায়ের পুজোর আয়োজনে মাতোয়ারা গোটা পরিবার। কাউকে আলাদা করে আমন্ত্রণ না জানানো হলেও, প্রতিবারই এই পুজোয় বহু মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম হয়, যার ফলে উৎসবের আনন্দ হয়ে ওঠে দ্বিগুণ।