অবশেষে জট কাটল শহরের জোড়া মেট্রোপথের। আইআইটি খড়্গপুরের সমীক্ষা ও হাইকোর্টের সবুজ সঙ্কেত মিলতেই দীর্ঘ ১৭ বছরের আটকে থাকা বরাহনগর-ব্যারাকপুর এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ এবার দ্রুত শুরু হতে চলেছে।