বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত প্রভাস মন্ডলের দেহ নিতে বা শেষবারের মতো তার মুখ দেখতে সম্পূর্ণ অস্বীকার করেছেন তার নিজের মা। কুসন্তানের এই চরম পরিণতিকে ‘যেমন কর্ম তেমন ফল’ বলে উল্লেখ করে প্রশাসনের এই পদক্ষেপকে তিনি সঠিক বলে জানিয়েছেন।