স্বাস্থ্য ক্ষেত্রে দীর্ঘদিনের 'ঘুঘুর বাসা' ভাঙার বড়সড় উদ্যোগ নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী! তৃণমূল আমলে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির একাধিক অভিযোগ বারবার সামনে এসেছে। এবার সেই দুর্নীতির প্রমাণ জোগাড় করতে এবং নিরপেক্ষ তদন্তের জন্য সরাসরি এজেন্সির সাহায্য চাইছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।