একুশে জুলাইয়ের প্রকাশ্য মঞ্চেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়ালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিরক্তি প্রকাশ করে দলীয় নেত্রীর বক্তৃতার আগেই মঞ্চ ছেড়ে বেরিয়ে যান তিনি।