উত্তরবঙ্গে রাতভর চলা অতিভারী বৃষ্টির জেরে বালাসনের জলের তোড়ে ভেঙে গেল দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ সেতুটি। এর ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পর্যটকদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।