ভোররাতের প্রবল ঝোড়ো হাওয়ায় সল্টলেকের ই ব্লকে একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে পার্কের গার্ডওয়াল সহ একটি বিলাসবহুল গাড়ির ওপর। এর জেরে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখতে হয়েছে।