সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও, হঠাৎই কালো মেঘে ঢেকেছে রাজ্যের আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা।