পুজোর মুখে সল্টলেক, নিউটাউন-সহ শহরের বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায়, উৎসবের দিনগুলিতেও কি তবে এভাবেই ভিজবে শহর? হাওয়া অফিসের পূর্বাভাসে বাড়ছে দুশ্চিন্তা।