টানা ভারী বর্ষণে ঝাড়গ্রামের তারাফেনী ও ভৈরববাঁকী নদীর জল উপচে বিনপুরের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। কজওয়ের উপর দিয়ে জল বইতে থাকায় বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং বাঁধ ভাঙন রুখতে দুর্গত এলাকায় পরিদর্শনে যান স্থানীয় বিডিও।