নাগাড়ে ভারী বর্ষণে গারুই ও মুনিয়া নদীর জল উপচে আসানসোলের রেলপাড়-সহ বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়ে গিয়েছে। ঘরে ঘরে নদীর জল ঢুকে পড়ায় জলবন্দি হয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল।