দক্ষিণবঙ্গে বর্ষা আসতেই মুষলধারে বৃষ্টিতে একধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। গুমোট গরম থেকে স্বস্তি মিললেও সকালের ব্যস্ত অফিস টাইমে সেক্টর ফাইভ, ভিআইপি রোড এবং যদুবাবুর বাজারে জল জমে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।