ভাইফোঁটায় কি তবে ঝেঁপে বৃষ্টি? কালীপুজোর সময় রাজ্যে হালকা শীতের আমেজ ও পারদ পতন অনুভূত হলেও তা নেহাতই সাময়িক বলে জানাচ্ছে হাওয়া অফিস। পুবালি বাতাসের জেরে আগামী মঙ্গলবার ও বুধবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি উপকূলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। এর ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা ফের কিছুটা বাড়বে এবং শীতের এই আমেজ ফিরতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে।