জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি! শীতের আমেজ আসার কথা থাকলেও বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় 'আগান'-এর জেরে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮, ১৯ ও ২০ তারিখ জগদ্ধাত্রী পুজোর সময় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি ও দমকা বাতাস বইতে পারে, যার জেরে পাকা ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।