উত্তরবঙ্গে গত রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে বালাসনের জলের তোড়ে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, যার ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিখের সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়া পাহাড়ের একাধিক জায়গায় ধস নামায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।