নিম্নচাপের জেরে রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে মহাত্মা গান্ধী রোড ও ঠনঠনিয়ায় জমেছে হাঁটু সমান জল। গঙ্গায় জোয়ার থাকায় লকগেট বন্ধ রাখতে হয়েছে, যার ফলে পাম্প চালিয়েও পুরসভা দ্রুত জল নিষ্কাশন করতে পারছে না।