উত্তরবঙ্গের বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ ছড়াবে বলে জানাল হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, নদীয়া থেকে শুরু করে উপকূল ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।