উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপর সক্রিয় জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার টানে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উপকূল ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকলেও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।