বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি ও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে।