টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের বানারহাট সহ একাধিক এলাকা। হাতি নালা ও আংরাভাসা নদীর জল উপচে বাজার-দোকান ও ঘরবাড়িতে ঢোকায় আতঙ্কিত বাসিন্দাদের সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিচ্ছে প্রশাসন।