বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুর্যোগের প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে।