বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবারে দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।