রাত পোহালেই এসআইআর-এর তালিকা প্রকাশ। তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষের নাম থাকবে বলে সূত্রের খবর। মীমাংসিত, অমীংসিত, বাতিল- তিনটে ভাগে বেরোবে নাম। অমীমাংসিত হিসাবে তালিকায় থাকবে ৬০ লক্ষের নাম। পরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না অমীমাংসিতরা।