কলকাতা এবং হাওড়ার পুরভোট কবে হবে? এই নিয়ে ফের জটিলতা তৈরি হল! আদালত নির্দেশ দিয়েছে যে, ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে।