কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে SIR এবং জুডিশিয়াল অফিসারদের নিয়োগ ও প্রশিক্ষণ নিয়ে আজ এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও আধার কার্ড সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হবে।