"মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নেতা আয়রনম্যান অমিত শাহজি আমার ওপরেই দায়িত্ব দিয়েছেন।" সিএএ (CAA) সার্টিফিকেট দেওয়ার প্রসঙ্গে প্রকাশ্য জনসভায় এমনটাই মন্তব্য করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর যে সরাসরি কথা হয়েছে, সেটাই তিনি স্পষ্ট করে দিলেন।