যারা বহু বছর ধরে ভিনগ্রহের প্রাণীদের নিয়ে গবেষণা করছেন। সবচেয়ে বড় কথা, এতজন বিজ্ঞানীর মৃত্যু নিয়ে এতদিন মার্কিন প্রশাসনের কাছে কোনও তথ্যই ছিল না। কয়েকদিন আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারলিন লিভিটের সাংবাদিক সম্মেলনে এনিয়ে প্রশ্ন তোলেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধি। ক্যারোলিনার উত্তর, তাই নাকি? আমি তো বিষয়টা জানতাই না। আচ্ছা খোঁজ নিয়ে জানাব। অভিযোগ সত্যি হলে বিষয়টা গুরুতর। ক্যারোলিন বিষয়টা নাই জানতে পারেন, মার্কিন প্রশাসন যে এটা জানত না, তা কিন্তু নয়। গত নভেম্বরে ইডনাইডেট সায়েন্স কংগ্রেস বিষয়টা নিয়ে সেনেটে আলোচনার দাবি তুলেছিল। কিন্তু তখন সেই আলোচনা হয়নি।