যদি বলি জলের চেয়ে সস্তা সোনা। আচ্ছা অতোটা না হয় বাদ দিলাম। জলের চেয়েও সস্তা তরল সোনা। মানে তেল। অবাক হবেন তো। আরও যদি বলি, গত ৫০ বছরে দেশটায় তেলের দাম বাড়েনি। আন্দাজ করতে পারেন। এই যে এখন হরমুজ আটকে। দুনিয়াজুড়ে বাড়ছে তেলের দাম। অতীতে গাল্ফ ওয়ারের সময় তেলে আগুন লেগেছিল। অথচ এই দেশের মানুষকে কোনও দিন কখনও এসবের আঁচ পোয়াতে হয়নি। আজও হচ্ছে না। দেশটা উত্তর আফ্রিকার লিবিয়া। এখন এক লিটার জলের বোতলের দাম আমাদের দেশে কমবেশি কুড়ি টাকা। আর তেলের দাম একশোর বেশি। লিবিয়ায় পেট্রোল-ডিজেলের দাম ভারতীয় মুদ্রায় ২ টাকা ২০ পয়সা লিটার। ভাবতে পারেন। আর ওদের দেশের হিসাবে মাত্র .১৫ লিবিয়ান দিনার। মানে কার্যত লিবিয়ার মানুষ বিনামূল্যেই তেল পান।