টাইটানিকের সেই বিখ্যাত দৃশ্যটা মনে আছে? সেই যে জাহাজ আস্তে, আস্তে ডুবে যাচ্ছে। জাহাজের মিউজিশিয়ানরা বেহালা, ভায়োলিনে সুর তুলছেন। সামনে বিরাট বিপদ। মরা বাঁচার ঠিক নেই। তাঁরা শুধু নিজেদের কাজ করে যাচ্ছেন। ইরানের শিল্পী আলি ঘামসারির মিউজিক প্রটেস্ট দেখে টাইটানিকের দৃশ্যটার কথা মনে পড়ে গেল। এটা গত পরশুর ঘটনা। ঘামসারি দাবি তুলেছিলেন, যুদ্ধ থামুক। অবশেষে যুদ্ধ থামার একটা সম্ভাবনা তৈরি হল। বুধবার সকালে ২ সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশালে ট্রাম্প লিখলেন, আগামী ১৪ দিন ইরাকে বোমাও ফেলব না। সেনাও পাঠাব না। ইরানও বলল, সংঘর্ষ বিরতি হয়েছে। তবে যুদ্ধ থামেনি। সংঘর্ষ বিরতি ঘোষণার পরও তাই যুদ্ধ চলল।