নুর খান এয়ারবেসে ভারতীয় বায়ুসেনার একের পর এক প্রত্যাঘাত। পাক বায়ুসেনার সবচেয়ে বড় ও সুরক্ষিত ঘাঁটি। পাক সেনার নয়নের মণি নুর খান। ওই সময় অবসরপ্রাপ্ত সেনাকর্তারা দাবি করেছিলেন, নুর খান আর পাক বায়ুসেনার হাতে নেই। গোপনে ওখানে ঘাঁটি গেড়েছে আমেরিকা। তাই নুর খানে ভারত হামলা চালাতেই ট্রাম্প প্রশাসনে ঝড় শুরু হয়ে যায়। এটা ঘটনা যে ভারতের প্রত্যাঘাতে নুর খানের একটা অংশ অকেজো হয়ে পড়েছিল। সংবাদমাধ্যমের একটা বড় অংশ দাবি করেছিল, ভারতের মিসাইলে ওই নুর খানের এয়ারস্ট্রিপ পুরোপুরি বসে গিয়েছে। ওখানে আর বিমান ওঠানামা সম্ভব নয়। ওই ধাক্কার পর নুর খানের এয়ারস্ট্রিপগুলোর মেরামতিতে হাত দেয় পাক বায়ুসেনা। ১৫৪ কোটি টাকার টেন্ডার ডাকা হয়। অনেকেরই প্রশ্ন, তা হলে মাত্র কয়েক মাসেই কী নুর খানে মেরামতি হয়ে গেল? নাকি ভারতের প্রত্যাঘাতে নুর খানের কোনও ক্ষতিই হয়নি? দুটো জল্পনার কোনওটাই সত্যি নয়। নুর খানের যথেষ্ট ক্ষতি হয়েছিল এবং এখনও ওখানে বিমান ওঠানামা শুরু হয়নি। তা হলে শনিবার জেডি ভান্সরা কোথায় নামলেন?