আগামীকাল, মহা সপ্তমীর দ্বিতীয় দিনে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমন ঘিরে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৭০ বছরের প্রাচীন এই রাজবাড়ির পুজোয় তাঁর আগমন ও পুজো দেওয়া ঘিরে চারদিকে জোরদার পুলিশি ও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।