সমাজমাধ্যমের জনপ্রিয় নৃত্যশিল্পী থেকে এবার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে তাক লাগাচ্ছেন সম্পিতা প্রামাণিক। জি বাংলার ‘বাঘিনী’ ধারাবাহিকে একা হাতে সন্তানকে আগলে রাখা লড়াকু মা ‘মহুয়া’ হয়ে ওঠার নেপথ্য গল্প নিজেই ভাগ করে নিলেন অভিনেত্রী।