এতদিন গ্রামীণ গ্রাহকদের একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী সিলিন্ডারের জন্য ৪৫ দিন অপেক্ষা করতে হত। এটি কমিয়ে শহরের সমতুল্য অর্থাৎ ২৫ দিন করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী এবার গ্রাম ও শহর এক করা হল।