ঘূর্ণিঝড় 'মুরাসু' এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যের বেশ কিছু উপকূলীয় জেলায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হচ্ছে। তবে এই মেঘ কাটলেই আগামীকাল থেকে আবহাওয়া শুকনো হবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। এরপর থেকেই উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।