প্রায় ১৩ বছর পর হাওড়া পুরসভায় নির্বাচনের ঘোষণায় আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন জনপ্রতিনিধি না থাকায় বেহাল নিকাশি, যত্রতত্র জঞ্জাল এবং বেআইনি নির্মাণের জেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয়রা, এবার সেই দুর্দশা কাটার প্রহর গুনছেন সকলে।