যাত্রীদের ট্রেনের দীর্ঘ প্রতীক্ষার সময় কমাতে হাওড়া স্টেশনে আরও দুটি নতুন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ। বিপুল যাত্রীদের চাপ সামাল দিতে পুরনো এবং নতুন দুই কমপ্লেক্সেই এই নতুন পরিকাঠামো গড়ে তোলা হবে।