হাওড়া স্টেশনে বহু প্রতীক্ষিত নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি চালু হওয়ায় দীর্ঘ কামড়ার ট্রেন দাঁড়াতে সুবিধা হবে এবং সিগন্যালে ট্রেনের অপেক্ষাও কমবে।