ভোটের আগে উত্তপ্ত ভাঙড়; বানিয়ারা গ্রামে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল উত্তর কাশিপুর থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তৃণমূল নেতা শওকাত মোল্লা এই ঘটনার জন্য সরাসরি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দায়ী করেছেন।