কাঁচরাপাড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের বন্ধ ঘর থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করেছে বীজপুর থানার পুলিশ। এই ঘটনায় স্কুলের ক্যাশিয়ারসহ দুজনকে আটক করা হয়েছে এবং দুর্নীতির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে সরব হয়েছে বিজেপি।