নিউটাউনের একটি হোটেল থেকে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকারও বেশি নগদ অর্থ উদ্ধার করল বিধাননগর ডিডি, সাইবার ক্রাইম শাখা ও টেকনোসিটি থানার পুলিশ। বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ির মাধ্যমে হাওলা ও হুন্ডির পথে এই টাকা বিদেশে পাচারের ছক ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এবং এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।