বারুইপুরের একটি গোডাউন থেকে উদ্ধার হল সরকারের দেওয়া বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল। এক বিজেপি কর্মীর গোডাউন জোর করে দখল করে সেখানে অবৈধভাবে এই সামগ্রী মজুদের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে।