ভোটের সকালেই চড়া মেজাজে তৃণমূল নেতা হুমায়ুন কবীর! রেজিনগরে ভোট দিয়ে বেরনোর পরেই পুলিশের বিরুদ্ধে বিজেপির দালালি করার বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দিলে মুগুর নিয়ে প্রতিরোধ গড়ারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন এই তৃণমূল নেতা।