হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই হুমায়ুনের দলের সঙ্গে জোট ভেঙেছে এআইএমআইএম। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মুসলিমদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনও কিছুর সঙ্গে তাঁরা যুক্ত থাকতে পারেন না। যদিও জোট ভাঙার বিষয়টিকে ততটা পাত্তা দিতে রাজি নন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।