কয়লা পাচার কান্ডে আর্থিক লেনদেনের অভিযোগে ইডি-র তল্লাশি ও ডিরেক্টর গ্রেপতার হওয়ার পর সাময়িকভাবে কলকাতার অফিস বন্ধ করল ভোটকুশলী সংস্থা আইপ্যাক। আগামী ২০ দিন কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছে সংস্থাটি।