বামফ্রন্ট সরকারের আমলে ২০০৭ সালে তীব্র প্রতিবাদের জেরে তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ দুই দশক পর তাঁর এই প্রত্যাবর্তন নানা কারণে তাৎপর্যপূর্ণ। যেহেতু তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না, তাই তিনি মনে করেন, অন্তত একটিবার বাংলাতে তাঁর প্রত্যাবর্তন হয়েছে।