"দুর্নীতি ও তোলাবাজিতে জিরো টলারেন্স!" এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি জানান, দলের নাম করে বা ব্যক্তিগতভাবে কোনও নেতা যদি তোলাবাজি করে, তবে তিনি তা বরদাস্ত করবেন না। প্রয়োজনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাইক নিয়ে সচেতন করবেন এবং কাউকে কোনও টাকা না দেওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছেন তিনি।