অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হার্বার এফসি ক্লাবকে কলকাতা লিগের প্রথম সারিতে খেলার সুযোগ করে দিতে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর নির্দেশে আইএফএ-র নিয়ম বদলে দেওয়া হয়েছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ ডিভিশনকে রাতারাতি মিলিয়ে দেওয়ার এই সিদ্ধান্তের ফলে ময়দানের ফুটবল রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।