ক্যানিংয়ে মাতলা নদীর চর ভরাট করে বিঘার পর বিঘা জমিতে বেআইনিভাবে বিশাল ক্যাফে বানানোর অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরানের বিরুদ্ধে। এসডিও ও এসডিপিও অফিসের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে প্রশাসনের চোখের সামনে এই রাজকীয় নির্মাণ কীভাবে হল, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।